,

এবার স্বর্ণা, প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের কাণ্ড!

news-image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাকাই ইউনিয়নের পোগইল গ্রামে ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। বখাটের ছুরিকাঘাতে ওই ছাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রোববার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছুরিকাঘাতে গুরুতর আহত ওই ছাত্রীর নাম স্বর্ণা আকতার (১৪)। সে পোগইল গ্রামের সাজু সরকারের মেয়ে এবং অভিযুক্ত যুবক হলেন একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে উজ্জ্বল হক (২২)।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত শনিবার পোগইল দাখিল মাদরাসা যাওয়ার পথে স্বর্ণা আক্তারকে প্রেম প্রস্তাব দেয় একই গ্রামের বখাটে উজ্জ্বল হক। এরই জেরে রোববার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উজ্জ্বল তার দুই সহযোগীকে নিয়ে ওই ছাত্রীর বাড়ির জানালা ভেঙ্গে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

চাঞ্চল্যকর এ ঘটনার পরে ওই ছাত্রীর পরিবার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ করা হয়।

সূত্রে জানা যায়, অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় মোটা অংকের অর্থের বিনিময়ে স্থানীয় মাতব্বররা উজ্জ্বলকে বাঁচাতে বিচারের নামে দফায় দফায় বৈঠক করেন এবং অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের ছুরিকাঘাতে তুলি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়।

এ ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা বখাটে নাঈমকে আটক করে মহিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের