,

দুর্ঘটনার কবলে অর্জুন রামপাল, ছিঁড়ে গেছে লিগামেন্ট

news-image

হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড রাবন অর্জুন রামপাল। এমআরআই রিপোর্ট বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।শনিবার এক দুর্ঘটনায় এভাবে আহত হলেন এ বলিউড শক্তিমান অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, অর্জুন রামপালের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অর্জুন রামপাল। সেখানে দেখা যায়, তাকে এমআরআই মেশিন থেকে বের করছেন চিকিৎসকরা।

ভিডিওটি পোস্টের পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অর্জুনের ভক্তরা। তবে দুশ্চিন্তা রয়েছে আরও কিছু ব্যাপারে।তা হল আর মাত্র চার দিন পর মুক্তি পেতে যাচ্ছে অর্জুন রামপাল অভিনীত ছবি ‘পল্টন’।

বর্তমানে ছবিটির প্রচারে বিভিন্ন স্থানে ঘুরছেন তিনি। আর ঠিক এ সময় ঘটল দুর্ঘটনাটি। কিছু দিন আগে ‘পল্টন’ ছবি মুক্তির জন্য আশীর্বাদ নিতে ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন অর্জুন।

১৯৬৭ সালে ভারতের সিকিম সীমান্তে নাথুলা ও চো লা সংঘর্ষকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘পল্টন’ ছবির চিত্রনাট্য।ছবিটি পরিচালনায় রয়েছে জেপি দত্ত। অর্জুন রামপাল ছাড়াও এ ছবিতে দেখা যাবে ইশা গুপ্তা ও জ্যাকিশ্রফকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের