,

ডেঙ্গু রোগী বাড়লেও পরিস্থিত উদ্বেগজনক নয়

news-image

নিউজ ডেস্ক: গত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, এবার ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা হলেও বেড়েছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়। এমনকি আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতও নয়।

সোমবার (৩ সেপ্টম্বর) দুপুর ১২টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা/প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিলো, এবার নেই। তবে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সেটা আতঙ্কজনক পরিস্থিতিতে নেই।

তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনার বাসা-বাড়ির পরিত্যাক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিস্কার করুন। কোনো জায়গায় পাঁচদিনের বেশি পানি জমতে দেবেন না। কেননা পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভাবনা থাকে। তাই আপনার একটু সচেতনতা প্রিয়জনের জীবনকে রক্ষা করতে পারবে।

মেয়র বলেন, আজ থেকে আমাদের ৫৭টি ওয়ার্ডে একযোগে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে। আমাদের প্রতিনিধিরা প্রতিটি বাড়িতে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা পেলে তা ধ্বংস করে দিয়ে আসবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করবে। আমাদের সঙ্গে পাশের সিটি করপোরেশনকেও ডেঙ্গুবিরোধী অভিযান চালানোর আহ্বান জানাচ্ছি। কারণ মশার কোনো স্থান নেই। এক জায়গার মশা আরেক জায়গায় চলে যায়।

তিনি বলেন, সবার সন্মিলিত প্রচেষ্টায় দ্রুতই একটি ডেঙ্গুমুক্ত শহর উপহার দেবো। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বক্তব্য শেষে মেয়র নির্মাণাধীন নৌ বাহিনীর তথ্যকেন্দ্র ভবনে ফগার মেশিন দিয়ে স্প্রে করে বিশেষ এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দীন, কাউন্সিলর কামরুজ্জামান কাজল, হাসিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের