,

বাবা হলেন ‘জেমস বন্ড’, মা র‍্যাচেল

news-image

বিনোদন ডেস্ক: ‘জেমস বন্ড’ অভিনেতা ডেনিয়েল ক্রেগ ও ‘দ্য মামি’-খ্যাত অভিনেত্রী র‍্যাচেল ভাইসের সংসারে প্রথম সন্তান এল। সাত বছরের দাম্পত্যজীবনের পর গত শনিবার কন্যাসন্তানের বাবা-মা হলেন তাঁরা।

গত এপ্রিলে এক সাক্ষাৎকারে র‍্যাচেল জানিয়েছিলেন তিনি সন্তানসম্ভবা। সে সময় নিউইয়র্ক টাইমসকে র‍্যাচেল বলেন, ‘ডেনিয়েল আর আমি খুব খুশি। আমাদের জীবনে একজন নতুন মানুষ আসছে। তার সঙ্গে দেখা করার জন্য অধীর হয়ে আছি আমরা। কী যে একটা কৌতূহল আর রোমাঞ্চের মধ্য দিয়ে যাচ্ছি।’

ডেনিয়েল ক্রেগ ও তাঁর প্রথম স্ত্রীর সংসারে ২৬ বছর বয়সী এক মেয়ে আছে। আর র‍্যাচেল ওয়াইসের আগের সংসারে আছে ১২ বছর বয়সী এক ছেলে।
৫০ বছর বয়সী ডেনিয়েল ও ৪৮ বছর বয়সী র‍্যাচেলের প্রেম শুরু হয় ২০১০ সালে। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। এই দম্পতি নবজাতকের নাম এখনো প্রকাশ করেননি। মিরর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের