,

সেনবাগে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

news-image

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। এতে আরও ৩ জন আহত হয়েছে।

নিহত তিনজন হলেন- সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমাম উদ্দিনের স্ত্রী ফিরোজা খানম রত্না (৫৮), তার ছেলে মোহন খান (৩০) এবং দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও সিএনজিচালক আবু তাহের (২৭)। আহতরা হলেন- নিহত মোহন খানের স্ত্রী মর্জিনা আক্তার (২৬), তার ছেলে মিরাজ খান (৭) ও পিকআপ যাত্রী মো. মাসুদ (৩৫)।

চৌমুহনী হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজাহান খান জানান, সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৬ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি যাত্রী মোহন খান, তার মা ফিরোজা খানম রত্না ও সিএনজিচালক আবু তাহেরের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে।

সেনবাগ থানার ওসি মঈন উদ্দিন জানান, সিএনজি-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের