,

রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নারী নিহত

news-image

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মিনু আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে শিমরাইল-আদমজী সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনু আক্তার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর কামারগাও গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানান, রোববার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় আদমজী ইপিজেডের শ্রমিক পরিবহনের একটি বাস মিনুকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে পুলিশ সকাল সাড়ে ৭টায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, ঘটনার পর পরই শ্রমিক পরিবহনের ওই বাসটি দ্রুত শিমরাইলের দিকে চলে যায়। তবে গাড়িটি শনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে।

নিহত মিনু আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের