,

বিরতির পর ফের টাইগারদের অনুশীলন শুরু

news-image

স্পোর্টস ডেস্ক: দুই দিন বিরতির পর আজ রোববার সকাল থেকে ফের জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হয়েছে। আসন্ন এশিয়া কাপকে কেন্দ্র করে হোম অব ক্রিকেট শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে টাইগারদের ব্যাট-বলের এই অনুশীলন।

গত সপ্তাহের সোমবার থেকে ৩১ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন শুরু হয়। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত টাইগারদের এ অনুশীলন চলবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ-২০১৮ আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আঙ্গুলের অস্ত্রোপচারের জন্য সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় থাকলেও তাকে রেখেই দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেও সুযোগ কাজে লাগাতে পারেননি বিজয়। আর সাব্বির রহমান শৃঙ্খলাভঙ্গের কারণে ও অফ-ফর্মের কারণে ছিটকে গেছেন দল থেকে। তার বিরুদ্ধে ৬ মাসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা জারির জন্য সুপারিশও করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি।

৩১ সদস্যের প্রাথমিক দলে ছিলেন তিন নতুন মুখ। তারা হলেন- সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও ফজলে রাব্বি মাহমুদ। বাংলাদেশ এ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করে তারা সুযোগ পান জাতীয় দলে। তবে এশিয়া কাপের জন্য ঘোষিত মূল দলে স্থান হয়নি এ তিন নবাগতের। আগামী ৯ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের