,

নেপালে আবারও বিমান দুর্ঘটনা!

news-image

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি বিমান। দেশটির বেসরকারি একটি বিমান সংস্থার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এ বিমানের দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ যাত্রী।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রী বলেন, ‘নেপালগুঞ্জ থেকে ২১ আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ফ্লাইট ৯এনএএইচডব্লিউ। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে।

ছেত্রী আরও বলেন, বিমানের পাঁচজন আরোহী সামান্য আহত হয়েছেন। তবে তাদের কেউই তেমন গুরুতর আহত নন। বিমানের অন্যান্য যাত্রী এবং ক্রু সদস্যরা নিরাপদ ছিলেন।

এই দুর্ঘটনার পর মেরামতের জন্য কিছু সময় ধরে ত্রিভুবনের বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ রাখা হয়। এর আগে, গত ১২ মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়।

বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের শীর্ষে থাকা নেপালের এই বিমানবন্দরের ওই দুর্ঘটনায় অন্তত ৫১ আরোহীর প্রাণহানি ঘটে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের