,

পুলিশকে ফেসবুকের পাসওয়ার্ড না দেওয়ায় ১৪ মাসের দণ্ড!

news-image

অনলাইন ডেস্ক: আরআইপিএ’র অধীনে যুক্তরাজ্যের পুলিশ অপরাধ তদন্তে জনগণকে ফোন ও কম্পিউটারসহ যেকোনও ইলেক্ট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড দিতে বাধ্য করতে পারে। এক্ষেত্রে কেউ আপত্তি জানালে তা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। জাতীয় নিরাপত্তা এবং শিশু নির্যাতনের ক্ষেত্রে এটি পাঁচ বছরও হতে পারে।

তবে এবার এক হত্যার ঘটনার তদন্তে পুলিশকে নিজের ফেসবুকের পাসওয়ার্ড না দেয়ায় যুক্তরাজ্যে স্টিফেন নিকোলসন নামের এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এক স্কুলছাত্রী নিহতের তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। দেশটির গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

খবরে বলা হয়, চলতি বছরের ২৬ জুলাই ছুরিকাঘাতে নিহত হয় লুসি ম্যাকহাফ নামের এক ১৩ বছর বয়সী স্কুলছাত্রী। এই ঘটনার আগে নিকোলসন তাকে কোনও মেসেজ পাঠিয়েছিল কিনা দেখতে চেয়েছিল পুলিশ।

দেশটির ‘রেগুলেশন অব ইনভেস্টিগেটরি পাওয়ার অ্যাক্ট’র(আরআইপিএ) অধীনে নিকোলসনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মাদক সম্পর্কিত তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে পুলিশকে ফেসবুকের পাসওয়ার্ড দেননি বলে যুক্তি দেখান তিনি।

কিন্তু তার এই যুক্তিকে বিচারক ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ বলে উল্লেখ করেন এবং মামলার গুরুত্ব বিবেচনা করে তাকে ১৪ মাসের কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের