,

জটিলতা কাটছে না নোলকের

news-image

জটিলতা কেটেও যেন কাটছে না শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়ে। পরিচালক সমিতির হস্তক্ষেপে পরিচালক হিসেবে রাশেদ রাহা থাকার বিষয়টি নিশ্চিত করেছে সমিতি সংশ্লিষ্টরা।

ছবির নায়ক শাকিব খানও তেমনটাই বলেছেন। ছবি সেন্সর কিংবা মুক্তির সময় রাশেদ রাহার নামই থাকবে বলে জানা গেছে। না হলে তিনি আইনের আশ্রয় নেয়ার হুমকিও দিয়েছেন। অন্যদিকে প্রযোজক সাবিক সনেট বলছেন ভিন্ন কথা।

তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেয়া অন্যায়। কারণ এমনিতেই তিনি রাশেদ রাহা কর্তৃক আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে এমন কথাই তিনি বলেছেন। আবার আইনের আশ্রয় নিলে রাশেদ রাহাই ঠকবেন বলে জানিয়েছেন সনেট।

যদিও শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে শাকিব খান এ ছবির শুটিং শেষ করে দিয়ে নতুন আরও একটি ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। এ ছবির নাম ‘শাহেনশাহ’।

নায়িকা নুসরাত ফারিয়া। সঙ্গে আরও একজন নবাগতা থাকবেন বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। ৩ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে কক্সবাজারে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। যদিও কোরবানি ঈদের আগে থাইল্যান্ডে নুসরাত ফারিয়াকে নিয়ে এ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের