,

রাজশাহীতে শীতের আগাম সবজির বাজারে আগুন

news-image

পাপন সরকার শুভ্র,  রাজশাহী : শীত আগেই বাজারে আসতে শুরু করেছে শীত কালীন শাক-সবজি । আগাম আসার কারণে ক্রেতাদের মনও কাড়ছে এই সবজি গুলো। তবে মন টানলেও কিনতে হচ্ছে একটু বেশি দামে। অনেকের পছন্দের তালিকায় থাকার পরেও দাম বেশি হওয়ার
কারণে নিতে পারছেন না।

শনিবার সকালে নগরীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, কোরবানীর ঈদের পর শীতকালীন সবজির আগমন ঘটেছে বাজার গুলোতে। তবে প্রয়োজনের তুলনায় দাম বেশি হওয়ায় ক্রেতারা পড়ছেন বিপাকে। সময়ের আগেই নতুন সবজি বেশি দাম দিয়েই সবজি কিনছেন অনেক
ক্রেতা।

বাজারে বর্তমানে মূলা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ থেকে ৫০ টাকা, বাধাকপি ৪৫ থেকে ৫০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, কচু ৪০ থেকে ৪৫ টাকা দরে, মিস্টি কুমড়া প্রতিকেজি ২০ থেকে ২৫ টাকায়, বেগুন ৩০ থেকে ৩৫টাকা, পটল ৩০ টাকা, করলা ৩০টাকা, ঝিঙ্গা ৩০টাকা, পেঁপেঁ ১৫ টাকা ২০ টাকা, শসা ২০ টাকা, চাল কুমড়া রকমভেদে প্রতিপিছ ২০ থেকে ২৫ টাকা, ঢেড়স ১৫ থেকে ২০ টাকা, আলু প্রতিকেজি ২০-২২ টাকা, চিচিঙ্গা ২০ টাকা এবং লেবু বিক্রি হচ্ছে প্রতিহালি ১৫ টাকায়।

শাক বিক্রেতা রবিউল বলেন, প্রতিকেজি লাল শাক বিক্রি ২০ টাকা দরে, সবুজ শাক ১৫ থেকে ২০ টাকা, পুঁই শাক ১৫ থেকে ২০ টাকা।মাংস ব্যবসায়ী আতিক জানায়, প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায় এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকায়।এছাড়া ব্রয়লার মুরগি প্রতিকেজি ১২০টাকা, সোনালী ১৯০টাকা এবং দেশী মুরগী বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে।

সাহেববাজারে চাল ব্যাবসায়ী আরমান বলেন, মিনিকেট ৫৫-৬০টাকা, আটাশ ৪৫
থেকে ৫০টাকা, জিরাশাইল ৫০-৫৫টাকা,বাসমতি ৭০টাকা, পায়জাম ৬০টাকা, নাজির শাইল ৬০-৬৫ টাকা,স্বর্ণা ৪০ টাকা,গুটি শরণা ৪০টাকা। এছাড়া সকল ধরনের পোলাও চাল কালজিরা আতব ৮০-৯০টাকা, চিনিগুড়া আতব ৯০ টাকা, পায়জাম আতব ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর