,

ট্রিকস গুলি শিখে রাখুন কাজে লাগবে (ভিডিও)

news-image

ট্রিকস গুলি শিখে রাখুন কাজে লাগবে (ভিডিও)

অন্যরা যা পড়ছে,,,,সুযোগ তো থাকছেই: শাকিব খান
বিনোদন প্রতিবেদক: শাকিব খান। দেশীয় ছবির জনপ্রিয় নায়ক। দুই বাংলায় সমানভাবে কাজ করছেন তিনি। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি সারাদেশের ১৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।‘ক্যাপ্টেন খান’ ছবির নির্মাণ শৈলী নিয়ে বেশ খুশি এই অভিনেতা। সেট থেকে শুরু করে ক্যামেরার কাজ সবখানেই দর্শক ছবিটি দেখে প্রশান্তি পাবেন বলে মন্তব্য করেন শাকিব।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি শুটিং স্পটে ‘নোলক’ ছবির শুটিংয়ের ফাঁকে আরটিভি অনলাইনের এই প্রতিবেদককে এসব কথা বলেন শাকিব খান।

তার ভাষ্য, বিগ বাজেটের ছবি ‘ক্যাপ্টেন খান’। এই ছবিটি দেখার পর অন্য প্রযোজকরাও বড় আয়োজনের ছবি নির্মাণে আগ্রহী হবেন। আমার বাইরের দুটি ছবিতে কাজের অফার ছিল। কিন্তু সেসব কাজ না করে ‘ক্যাপ্টেন খান’ ও ‘নোলক’ ছবির শিডিউল দিয়েছিলাম।
শাকিব খান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আমি পরেও সেসব ছবি করতে পারবো। সুযোগ তো থাকছেই। কিন্তু এই ছবি যদি করি তাহলে আমার দেশের পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ান ও অভিনেতারা কাজ করবেন। সেক্ষেত্রে আমার দেশের পরিচালক যদি বিশ্বমানের ছবি নির্মাণ করতে পারেন তাহলে প্রযোজকরাও আবারও বিগ বাজেটের ছবি বানাবেন। ফলে ইন্ডাস্ট্রিরই লাভ হবে। অনেকেই চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন। তাদেরকে ফিরিয়ে আনতে হবে।’

‘ভাইজান এলো রে’ খ্যাত নায়ক বলেন, ‘ইন্ডাস্ট্রির স্বার্থে সবাইকে এক হতে হবে। প্রয়োজনে ফেডারেশন গঠন করতে হবে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রির উন্নয়নে কোনটা ভালো তা নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
অল্প কিছুদিনের মধ্যেই ‘শাহেন শাহ্‌’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব। ছবিতে তার বিপরীতে আছেন নুসরাত ফারিয়া।
শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাকিব খান অভিনীত ভারতীয় ছবি ‘নাকাব’ মুক্তি পাবে। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। ‘নাকাব’ ছবির টিজার অনলাইনে বেশ প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রাজীব কুমার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের