,

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৯৭১ ফুট আলপনা

news-image

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। নবনির্মিত ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে আগামী ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী।

গত ২৯ আগস্ট সম্মিলিত শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রলীগের সমন্বয়ে গঠিত হয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী সচিবালয়ের রাস্তা হয়ে রোকেয়া হলে আসবেন ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে। সে লক্ষে আমাদের সংগঠনের সবাই ৩১ আগস্ট সারাদিন তার আগমনের এই পথকে রঙিন করে তুলতে কাজ করবো। আমরা মনে প্রাণে লালন করি আমাদের এই আলপনা তার মনে চিরস্থায়ী জায়গা করে নিবে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি