,

পাকিস্তানি এক ক্রিকেটারের স্ত্রীকেও উত্যক্ত করেছিলেন সাব্বির!

news-image

বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ক্রিকেটার সাব্বির রহমান। খেলার মাঠে পারফমেন্স দিয়ে যতটা না আলোচনায় থাকতেন তার চেয়ে মাঠের বাহিরের ঘটনায় বেশি আলোচনায় এসেছেন তিনি। বিতর্কের সঙ্গে তার নিয়মিত উঠা-বসা।

সাব্বির সর্বশেষ দশর্ক পিটিয়ে ছয় মাসের নিষেধাজ্ঞায় রয়েছেন। এছাড়াও তাকে জরিমানা গুণতে হয়েছে কয়েক কয়েক লাখ টাকা। বিসিবির ফান্ড ভারি করার দায়িত্বভার যেন তার কাঁধেই! এছাড়া রাতভর মেয়েদের সঙ্গে ভিডিও চ্যাটিং, বাসায় মেয়ে নিয়ে যাওয়া কিংবা সতীর্থদের সঙ্গে বাক-বিতণ্ডার অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত স্বয়ং বিসিবি।

আর তাতে বেজায় ক্ষুব্ধ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি। আর তাই সব কিছুর মিশেলে এবার শুধু ঘরোয়া ক্রিকেট থেকেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সাব্বিরের। অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে এরই আভাস মিলেছে।

পাপন বলেন, ‘আমরা বার বার বলে আসছি সবাইকে ভালো হওয়ার জন্য। কারণ ক্রিকেটারেরা জাতির ‘আইডল’। সে (সাব্বির) যদি বিরত না হয় তাহলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আর চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই। সেটি হল জাতীয় দল থেকে বাদ দেয়া। সে জাতীয় দলে খেলতে পারবে না। এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাদ দেয়ার থেকে আর বেশি কি করতে পারবো আমরা? আর আমরা তো কাউকে জেলেও দিতে পারবো না।’

এদিকে গত বছর বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রীকে পর্যন্ত ইভটিজিংয়ের অভিযোগ ওঠে সাব্বিরের বিরুদ্ধে। লিগে খেলা চলাকালীন গ্যালারি থাকা সানিয়া মির্জাকে ইভটিজিং করেন সাব্বির রহমান। আর এ নিয়ে বেজায় চটে যান পাকিস্তানি অলরাউন্ডার। সরাসরি অভিযোগ করেন সিসিডিএম চেয়ারম্যানের কাছে। জানান স্ত্রীকে টিজ করার বিষয়টি।

প্রসঙ্গত, শৃঙ্খলভঙ্গের অভিযোগের সঙ্গে অবশেষে সেই (সানিয়া মির্জার বিষয়) ফাইলও এসেছে বিসিবির হাতে। এখন দেখার বিষয় এসব ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় বিসিবি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের