,

যে কারণে হঠাৎ বিতর্কে ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক।। মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে হঠাৎই বিতর্ক। ভারতের প্রাক্তন অধিনায়কের জন্য বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে। বিরোধীদের বক্তব্য, ধোনির থাকা-খাওয়ার বন্দোবস্ত করতেই রাজ্যের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল অর্থ।

সরকার অবশ্য বিরোধীদের এহেন অভিযোগে কর্ণপাত করেনি। তবুও কি থামছে ধোনিকে নিয়ে বিতর্ক! পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে বুঝতে পেরেই ময়দানে নেমে পড়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমের সামনে জয়রাম ঠাকুরকে বলতে শোনা গেছে, হিমাচলে অতিথি হয়ে এসেছেন ধোনি। রাজনীতিক তিনি একেবারেই নন। দেশের প্রাক্তন অধিনায়ক হিসেবে তার নিরাপত্তার দিকটাই দেখা হচ্ছে সরকারের তরফে। ধোনি এসেছেন শ্যুটিংয়ের কাজে। আর এখানে থাকার জন্য যে অর্থ খরচ হচ্ছে, তা সম্পূর্ণ যাচ্ছে ধোনির পকেট থেকেই।

উল্লেখ্য, বিজ্ঞাপনের কাজের জন্যই হিমাচল প্রদেশে এসেছেন ধোনি। বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে রয়েছেন সাক্ষী এবং জিভাও। বিজ্ঞাপনের শ্যুটিং যতদিন চলবে, ততদিন এখানেই থাকবেন তিনি। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের