,

ঋতুস্রাবের সময়ে কেন গোয়ালঘরে ঘুমান নারীরা?

news-image

প্রতিমাসেই ঋতুস্রাবের সময়ে তার ঘরের ভেতরে যাওয়া নিষেধ। স্বামী, সন্তানদের থেকে থাকতে হয় আলাদা, গোয়ালঘরে দিন-রাত কাটাতে হয় বিমলা দেবীকে। ভারতের হিমাচল প্রদেশে কুলু এলাকার গ্রামের এক সন্তানের মা তিনি।

কুলু এরকম একটা জায়গা, যেখানে দেশ বিদেশের পর্যটকদের ভিড় লেগেই থাকে। সবুজ গাছ আর রঙিন ফুলে ভরা মনোরম উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে দলে দলে মানুষ যেখানে যান, সেই অঞ্চলেই এরকম একটা নিদারুণ প্রথা চালু রয়েছে এই ২০১৮ সালেও!

কুলুর পাহাড়ি এলাকার গ্রামগুলিতে বহু নারীকেই এখনও মাসিক ঋতুস্রাবের সময়ে গোয়ালঘরে ঘুমাতে হয়। গোবরের গন্ধভরা পরিবেশে থাকতে চান না তারা, কিন্তু তাদের এই প্রথা না মেনে চলারও উপায় নেই। বিমলা দেবী বলেন, নারীদের নোংরা, অপবিত্র মনে করা হয় ওই সময়টায়। তাই একা একা থাকতে হয়।

ওই অঞ্চলের মানুষ বিশ্বাস করেন তাহলে ঘর অপবিত্র হয়ে যাবে অথবা দেবতা রাগ করবেন। এই বিশ্বাস যে শুধু অশিক্ষিত বা অর্ধ-শিক্ষিত মানুষের মধ্যে রয়েছে তা নয়।

কয়েকমাস আগে ওই অঞ্চলে বিয়ে হয়েছে প্রীতা দেবীর। তিনি বি এ পাস করেছেন। প্রথমে অসুবিধা হলেও প্রাচীন রীতি না মেনে তার উপায় ছিল না।

প্রীতা দেবী বলেন, প্রথমে তো রাতে ঠিকমতো ঘুমাতেই পারতাম না। ভয় করতো। কিন্তু প্রথা তো মেনে চলতেই হবে। না হয় দেবতা রাগ করবেন।

কিন্তু হিমাচল প্রদেশ মহিলা কল্যাণ সংস্থার প্রধান মধুর বীণা মনে করেন, এই প্রাচীন প্রথা বদলানোর প্রয়োজন। যদিও পরিবর্তন করতে চাইলেও একবারেই সেটা করা কঠিন। এটা পুরুষ প্রধান সমাজ। সময় লাগবে পরিবর্তন আনতে। সচেতনতা তৈরি হলে মেয়েরা নিজেরাই এ নিয়ে চিন্তাভাবনা শুরু করবে।

সেই কাজ শুরু করেছে সরকার। ঋতুস্রাবের সময়ে গোয়ালঘরে যাতে নারীদের না ঘুমাতে হয়, তার জন্য ওই এলাকায় নারী গরিমা নামের একটি কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমেই সচেতনতা তৈরির চেষ্টা করছে সরকার।

সূত্রঃ বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর