,

‘সোহমের সঙ্গে অভিনয় করে আমি আপ্লুত’

news-image

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। হালের অন্যতম ব্যস্ত অভিনেত্রীও তিনিই। গত ঈদে তার দুটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবিই দর্শককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বলে জানা যায়। এদিকে আগামী ৩১ আগস্ট মুক্তি পাচ্ছে মাহির নতুন ছবি।

তবে বাংলাদেশে নয়, কলকাতায় মুক্তি পাচ্ছে মাহির নতুন ছবি ‘তুই শুধু আমার’। ফলে বাংলাদেশের আগে কলকাতার দর্শক মাহিকে দেখার সুযোগ পাচ্ছে। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন।

‘তুই শুধু আমার’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন দু’জন নায়ক। এরা হলেন কলকাতার সোহম ও ওম। দুই নায়কই মাহিকে ভালোবাসেন, তবে শেষ পর্যন্ত মাহিকে কে পান, সেটা জানা যাবে পুরো ছবি দেখার পর।

এদিকে ‘তুই শুধু আমার’ ছবির মুক্তি উপলক্ষে মাহির সাক্ষাৎকার প্রকাশ হয়েছে কলকাতার একটি গণমাধ্যমে। সেখানে মাহি বলেন, এই ছবিতে সোহমের সঙ্গে অভিনয় করে আমি আপ্লুত। অভিনয়ে আসার আগে থেকেই সোহমের অভিনয় দেখেছি। তার ছোটবেলায় অভিনয় করা সিনেমার একটা ডায়ালগ, ‘হরলিকস দাও না, চেটে চেটে খাব’র কথা খুব মনে পড়ে। এমন তারকার সঙ্গে কাজ করার মজাই আলাদা।

ওমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মাহি আরও বললেন, ওম আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে আগেও কাজ করেছি। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।

‘তুই শুধু আমার’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। ছবিতে বিভিন্ন চরিত্রে আরো আছেন হাসান ইমাম, বিশ্বনাথ বসু, রেবেকা রউফ, পার্থ সারথি ও সুব্রত চক্রবর্তী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের