,

ট্রেনে দেখা তরুণীকে খুঁজে পেতে ৪ হাজার পোস্টার!

news-image

ক্ষণিকের আলাপ হওয়া এক তরুণীকে খুঁজে পেতে একাধিক ট্রেনের বিভিন্ন কামরায় চার হাজার পোস্টার লাগিয়েছেন এক যুবক!
ভারতের পশ্চিমবঙ্গের বেহালার বাসিন্দা বিশ্বজিত এমন কাণ্ড ঘটিয়েছেন।

জি-নিউজ জানায়, সম্প্রতি ট্রেনে এক তরুণীর সঙ্গে চোখাচোখি হয় বিশ্বজিতের। মাঝে দু-চার কথাও হয় দুজনের। একথা-সেকথা বলতে বলতে সেই তরুণী গন্তব্য এসে পড়েন! বিশ্বজিৎকে বিদায় জানিয়ে নেমে পড়েন ট্রেন থেকে। মোহাচ্ছন্ন বিশ্বজিতের সেদিন একটি বড় ভুল হয়ে যায়! সেটি হলো, তরুণীর নাম-ঠিকানা কিছুই জিজ্ঞেস করা হয়নি তার। বিশ্বজিৎ পরে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। তবে এতে দমে যাননি বিশ্বজিৎ।

সেই তরুণীকে খুঁজে পেতে হাওড়া থেকে কোন্নগরের পথে একাধিক ট্রেনের বিভিন্ন কামরায় বিশ্বজিৎ চার হাজার পোস্টার সাটিয়েছেন। উদ্দেশ্য একটাই, এতে যদি সেই মোহময়ীর সঙ্গে আরেকবার দেখা হয়! সরকারি কর্মী বিশ্বজিৎ (২৯) প্রতিদিন অফিস ছুটির পর হাওড়া থেকে কোন্নগর পর্যন্ত ট্রেনে কয়েকবার যাতায়াতও করছেন। কিন্তু তারপরও সেই তরুণীর দেখা মিলছে না।

এ নিয়ে বিশ্বজিৎ বলেন, ‘ওর সঙ্গে দেখা হওয়ার দিন যে টি-শার্ট পরেছিলাম, ওটা পরেই ওকে খুঁজি। এত কিছু করছি একটাই কারণে। ওর নজরে যদি পোস্টারগুলো একবার পরে! ও যদি আমার সঙ্গে আরেকবার দেখা করতে চায়!’ মনে মনে বিশ্বজিৎ পণ করে বসেছেন, যতদিন না তার সঙ্গে দেখা হচ্ছে, তিনি এভাবেই ওই টি-শার্ট পরে অফিস শেষে হাওড়া থেকে কোন্নগর যাওয়া-আসা করবেন!

কিছুদিন ভারতের মুম্বাইয়ে প্রেমিকার ‘মান’ ভাঙাতে এক যুবক শহরে টাঙিয়ে দেন ৩শ’ বিলবোর্ড। তাতে লিখেন ‘শিভডে, আই অ্যাম সরি’; সঙ্গে ‘লাভ’ চিহ্ন। পরে ওই যুবককে জরিমানা করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের