,

মানুষের রাগী চেহারা পছন্দ নয় ছাগলের!

news-image

সম্প্রতি যুক্তরাজ্যের রয়েল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, বিজ্ঞানীরা নতুন গবেষণায় দেখতে পেয়েছেন মানুষের মুখের অভিব্যক্তি বা হাবভাব ছাগলেরা বেশ ভালোই বুঝতে পারে। শুধু যে বুঝতে পারে তাই নয়; গবেষকদের দাবি, মানুষের রাগী চেহারা পছন্দ নয় তাদের। বরং হাসিখুশি মুখের প্রতি বেশি আকৃষ্ট হয় ছাগলেরা।

গবেষণাটি করার সময় এতে নমুনা হিসেবে ব্যবহৃত ছাগলের সামনে একই ব্যক্তির কিছু ছবি টাঙানো হয়। এইসব ছবির মধ্যে ওই ব্যক্তির রাগান্বিত ও হাসিমাখা এই দু ধরনের মুখের ছবিই ছিল।তখন দেখা যায় যে, রাগী-রাগী ছবির চেয়ে হাসিমাখা মুখের ছবিটির দিকে বেশি আকৃষ্ট হয় এবং ওই ছবিটির সাথেই ছাগলটি অপেক্ষাকৃত বেশি সময় কাটায়।

এই থেকে গবেষকেরা সিদ্ধান্তে আসেন যে, কুকুর বা ঘোড়ার মতন পোষা প্রাণীগুলোই যে শুধু মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে পারে এমন নয়। বরং ছাগল বা অন্যান্য প্রাণীরাও মানুষের মুখের হাবভাব ভালোই বুঝতে পারে।

রয়েল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত লেখাটির সহ-লেখক লন্ডন ইউনিভার্সিটির ড. এলান ম্যাকএলিগট বলেছেন, মানুষের মুখ দেখে যে প্রাণীরাও মানুষের আবেগকে বুঝতে পারে সেটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এর আগে মনে করা হতো, কেবল পোষা প্রাণীরাই মানুষের আবেগ বা অভিব্যক্তি ভালো টের পায়।

কিন্তু ছাগল দিয়ে এই নিরীক্ষার পর এখন বলা হচ্ছে, শুধু কুকুর বা ঘোড়া নয় বরং গৃহপালিত সকল প্রাণীই যে মানুষের আবেগ ও অভিব্যক্তিকে চিহ্নিত করতে পারে। ফলে এই গবেষণা পশু জগতের একটি নতুন দিগন্ত উদঘাটন করলো।

সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর