,

সাভারে মাদ্রাসা শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

news-image

সাভার‍‍ প্রতিনিধি: সাভারের এক মাদ্রাসা শিক্ষিকা (২৬) ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষিকাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেরর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায়।
এদিকে ধর্ষণের শিকার হওয়ার পর ওই শিক্ষিকা বৃহস্পতিবার সকালে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে।

পুলিশ জানায়, বিরুলিয়ার মৈস্তাপাড়া এলাকার মজিবর রহমানের মেয়েকে গত কয়েকদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিলো সাভারের ইমান্দিপুর এলাকার রুবেল নামের এক যুবক। পরে ধর্ষণকারী যুবক ওই শিক্ষিকাকে বিয়ে করতে না চাওয়ায় আজ সকালে ওই শিক্ষিকা সাভার মডেল থানায় রুবেলকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এদিকে ওই শিক্ষিকার ভাই রাজু আহম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার বোন ধর্ষণের অপমান সইতে না পেরে নিজের বাসায় বাম হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।

ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষিকা বিরুলিয়া এলাকার একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতো বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদির বলেন, সকালে পুলিশ ওই শিক্ষিকাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেরর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। ধর্ষণকারী যুবককে আটক করার চেষ্টা চলছে। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের