,

রোনালদোর সেই অলৌকিক গোলটিই মৌসুমের সেরা! (ভিডিও)

news-image

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে, জুভেন্টাসের বিপক্ষে দেয়া ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত গোলটিই মৌসুমে উয়েফার সেরা গোল নির্বাচিত হয়েছে। এর আগে উয়েফার সেরা গোলের সংক্ষিপ্ত তালিকায় ছিল রোনালদোর বাইসাইকেল কিক থেকে করা স্কোর। পরে সেই তালিকা থেকেই শীর্ষ অবস্থান অধিকার করল গোলটি।

সংক্ষিপ্ত তালিকায় থাকা সবগুলো গোল মোট ৩ লাখ ৪৬ হাজার ৯১৫ ভোট পায়। তার মধ্যে রোনালদোর গোলটি পেয়েছে প্রায় ২ লাখ ভোট। তাতে অন্যদের পেছনে ফেলে রোনালদোর বাইসাইকেল গোলটি সেরা গোলের পুরস্কার জিতে নেয়।৩৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে সেরা গোলের পুরস্কারে রানার্স-আপ হয়েছে মার্সেলির দিমিত্রি পায়েটের গোল। উয়েফা ইউরোপা লিগে মার্সেলির হয়ে আরবি লেইপজিগের বিপক্ষে গোলটি করেছিলেন তিনি। তৃতীয় হয়েছেন স্পেনের ইভা নাভারো। মেয়েদের অনূর্ধ্ব-১৭ ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে স্পেনের ইভার করা গোলটিও ছিল দেখার মতো।

গেল বছর রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ গোল করে, এই পুরস্কার জিতেছিলেন রোনালদোর জুভেন্টাস সতীর্থ মারিও মানজুকিচ। তার আগে লিওনেল মেসি ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সালে উয়েফার মৌসুম সেরা গোলের পুরস্কার অর্জন করেছিলেন। সূত্র: গোলডটকম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের