,

পুলিশ কনস্টেবলকে স্যান্ডেল দিয়ে পেটালেন নারী! (ভিডিও)

news-image

প্রকাশ্যে পুলিশের কনস্টেবলকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন এক নারী। সোমবার (২৭ আগস্ট) ভারতের উত্তর প্রদেশের লোনি শহরে এ ঘটনা ঘটে। এদিকে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, লোনি শহরের এসবিআই ব্যাংকের একটি শাখায় আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) তালিকাভুক্তির জন্য গিয়েছিলেন ওই নারীর ভাই ইমরান। আধার কার্ডের জন্য ব্যাংক কর্মকর্তা তাকে টোকেন নিতে বলেন। এতে ইমরান অস্বীকৃতি জানালে ব্যাংক কর্মকর্তা তাকে কার্ড দেবেন না বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ব্যাংক কর্মকর্তা পুলিশ ডাকতে বাধ্য হন। পরে পুলিশ ও একজন নিরাপত্তাকর্মী তাকে ব্যাংক থেকে বের করে দেন।

এরপর ইমরান মোবাইল ফোনে তার পরিবারকে বিষয়টি জানান। এ নিয়ে ইমরানের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই পুলিশ কনস্টেবল তাকে থাপ্পর মারেন। ফোন পেয়ে ইমরানের বোন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই পুলিশকে স্যান্ডেল খুলে মারতে থাকেন।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটা ছেলে পুলিশ কনস্টেবলের ইউনিফর্মের কলার ধরে টানাহেঁচড়া করছেন। এক পর্যায়ে তিনি কনস্টেবলকে চপেটাঘাত করেন। পাশেই ছিলেন ইমরানের বোন। তাকেও স্যান্ডেল খুলে কনস্টেবলকে পেটাতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর