,

ক্লাবের মালিক হয়ে লা লিগায় রোনালদো!

news-image

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে, একসময় স্প্যানিশ লা লিগায় খেলেছেন সিজনের পর সিজন। সফল মৌসুম শেষ করে জয় করেছেন ফ্যানদের হৃদয়। সেই রোনালাদোই এবার লা লিগায় ফিরতে যাচ্ছেন ক্লাবের মালিক হয়ে। স্প্যানিশ লা লিগার রিয়াল ভায়াদোলিদ ক্লাব এর মালিকানা কিনতে যাচ্ছেন।ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ‘দা ফেনোমেনন রোনালদো’।

মঙ্গলবার (২৯ আগস্ট) ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ৩০ মিলিয়ন ইউরো হলে রোনালদো ক্লাবটির সভাপতি হতে পারবেন। সে ক্ষেত্রে ক্লাবটির অধিকাংশ শেয়ারের মালিক হবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। ক্লাবটি বর্তমানে ২৫ মিলিয়ন ইউরো দেনা রয়েছে।

রোনালদো ৩০ মিলিয়ন ইউরো দিলে ক্লাবটি ঋণমুক্ত হতে পারে। সেটা হলে রোনালদো সভাপতির দায়িত্ব পাবেন। তাদের এই প্রস্তাবে রোনালদোও রাজি হয়েছেন। পরবর্তী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে রিয়াল ভালাদোলিদের অধিকাংশ শেয়ারের মালিক হবেন ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা।

এরপর তিনি সভাপতির দায়িত্ব নিয়ে ক্লাবটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে রিয়াল ভায়াদোলিদের সভাপতির দায়িত্বে আছেন কার্লোস সুয়ারেজ। রোনালদো সভাপতি হলে সুয়ারেজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।

রোনালদোকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড ভাবা হয়। যিনি ২০০২ সালে ব্রাজিলকে শিরোপা জিতিয়েছিলেন। সেবার গোল্ডেন বুটও জিতেছিলেন তিনি। তার আগে ১৯৯৮ সালে, ব্রাজিলকে ফাইনালে তুলেছিলেন। তিনি ১৯৯৬, ১৯৯৭ ও ২০০২ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। তার মত একজন ফুটবল আইকনের নেতৃত্বে রিয়াল ভায়াদোলিদ এগিয়ে যেতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সূত্র: স্কাই স্পোর্টস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের