,

গোবিন্দগঞ্জে মা-বাবাকে হত্যার ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ

news-image

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মা-বাবাকে হত্যার ভয় দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক আব্দুল আলিম ওরফে আঙ্গুর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক আব্দুল আলিম ওরফে আঙ্গুর পারইল গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান পিপিএম জানান, সোমবার রাতে ওই শিশুটিকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেয় আঙ্গুর। এর পর মা-বাবাকে হত্যার ভয় দেখিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির পরিবার তাকে অচেতন অবস্থায় ধর্ষকের বাড়িতে পায়। সে রাতেই ওই স্কুলছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষণের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরই অভিযান চালিয়ে পুলিশ ধর্ষক আঙ্গুরকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের