,

মালয়েশিয়ার শ্রমবাজারে পদ্ধতিগত পরিবর্তন আসতে পারে : প্রবাসী কল্যাণমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি, তবে জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে পদ্ধতিগত পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আজ মঙ্গলবার সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইঙ্গিত দেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে একথা সত্যি নয়। মালয়েশিয়াতে লোকের দরকার, শ্রমিকের দরকার। তারা পদ্ধতিগতভাবে কীভাবে লোক নেবে সেটা চেঞ্জ হতে পারে। তবে তাদের মানুষের দরকার।’

মালয়েশিয়ায় বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কাজ করছেন। সম্প্রতি দেশটির সরকার বাংলাদেশের শ্রমিক নিয়োগ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রীর দাবি, জনশক্তি রপ্তানির বিষয় বন্ধে এখনও কোনো চিঠি কিংবা নির্দেশনা পায়নি তার মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, পদ্ধতিতে পরিবর্তন আনতে উভয় দেশের মধ্যে আলোচনা হতে পারে।

বাংলাদেশ হাইকমিশন এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যে যারা ভিসা পেয়েছেন তারা কাজের জন্য দেশটিতে যাচ্ছেন।

এ সময় সুনির্দিষ্ট অভিযোগ পেলে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর