,

হঠাৎ বার্সেলোনায় নেইমার!

news-image

স্পোর্টস ডেস্ক: নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র। একসময় বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন। এখন পিএসজিতে। কিন্তু বার্সা সতীর্থদের সঙ্গে মধুর সম্পর্কটা এখনো অক্ষত। আর সেই টানেই ফিরে যান বার্সায়। তবে এবার ভিন্ন কারণে বার্সায় ফিরেছেন এ ব্রাজিলিয়ান ফুটবলার।

ইউরোপিয়ান পোকার ট্যুরের (ইপিটি) এবারের আসর বসেছে স্পেনের বার্সেলোনায়। এতে ব্রাজিলের পোস্টার বয় নেইমার নিজ সংস্থা ‘দ্য নেইমার জেআর’ এর হয়ে অংশ নিতে যোগ দিয়েছেন। সাবেক ক্লাব বার্সার সতীর্থ জেরাড পিকেও যোগ দিয়েছেন এই পোকার টুর্নামেন্টে। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার নিজ স্ত্রী পপ তারকা শাকিরার দাতব্য সংস্থা বেয়ারফুডের হয়ে অংশ নিয়েছেন এতে। ফুটবলের দুই উজ্জ্বল নক্ষত্রের উদ্দেশ্য সুবিধা বঞ্চিত শিশুদের জন্য অনুদান সংগ্রহ করা। আর তাই পিকে-নেইমারকে এক সঙ্গে দেখা গেছে পোকার টেবিলে।

২০১৩ থেকে নেইমার প্রায় চার বছর কাটিয়েছেন কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনায়। ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পাড়ি জমান প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটিতে যোগ দেবার পরও ন্যু ক্যাম্পের মায়া ত্যাগ করতে পারেননি সে বিষয়টি স্পষ্টই। কারণ সুযোগ মিললেই ঢু মেরে যান সাবেক সতীর্থদের সঙ্গে। এবারও ঠিক তেমনটাই করেছেন ব্রাজিলিয়ান তারকা।

বার্সার ড্রেসিং রুমে ঘনিষ্ঠ বন্ধু উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও ব্রাজিলের রাফিনহা এবং আর্থার মেলোর সঙ্গে ফ্রেম বন্দি হবার ছবি ভিডিওগুলো এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

এর আগে চলতি বছরের এপ্রিলে পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা করতে ক্যাম্প ন্যুতে বেড়াতে এসেছিলেন নেইমার। সেসময় পুরাতন জুটি মেসি, নেইমার ও সুয়ারেজ যা সংক্ষেপে ‘এমএসএন’ এক হয়ে ছবিও তুলে ছিলেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বার্সার মহাতারকা মেসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের