,

নাটোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহের আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার চামটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, ভোরে র‌্যাবের একটি দল উপজেলার চামটিয়া এলাকায় অভিযানে যায়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। মেহের আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও মাদক বিক্রির ১৪টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের