,

তিন নায়িকার সঙ্গে নাচবেন সৌরভ গাঙ্গুলী

news-image

বিনোদন ডেস্ক: ক্রিকেট মাঠ মাতানোর পর অবসর জীবনে ছোট পর্দা মাতিয়ে চলছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক এই সফলতম ক্রিকেট অধিনায়ক বিনোদন জগতেও সফল। এবার ওপার বাংলার টলিউডের তিন সুপারস্টার নায়িকা শুভশ্রী, মিমি এবং নূসরাতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বাংলার মহারাজ।

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে পূজার গানের ভিডিওতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৌরভ, শুভশ্রী, মিমি, নূসরাতকে। একই ভিডিওতে দেখা যাবে বনি সেনগুপ্ত এবং সঙ্গীত পরিচলাক জিৎ গাঙ্গুলীকেও। আর এই মিউজিক ভিডিওর পরিচালক হলেন রাজ চক্রবর্তী। গানটি অবশ্য লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কম্পোজিশন করেছেন জিৎ গাঙ্গুলী। ‘গাঙ্গুলী বাড়ির পুজোর গান’ লিখে সৌরভ আর শুভশ্রীর মাঝে বসে একটি ছবিও টুইট করেছেন জিৎ।

এর আগেও বিজ্ঞাপনে নূসরাত, শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে বাংলার মহারাজকে। এবার টলিউডের তিন নায়িকাকে সঙ্গে নিয়ে পুজোর মিউজিক ভিডিওতে সুরভিত মহারাজ। বলাই বাহুল্য মিমি-শুভশ্রী-নূসরাত-সৌরভ জুটি এবার মাতিয়ে দেবে বাঙালির এই বড় উৎসবকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের