,

নাটোরের বড়াইগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩

news-image

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।

শনিবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার কুষ্টিয়া-পাবনা সড়কের কদিমটিলায় একটি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই লেগুনা যাত্রী। আহত বাস যাত্রীদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, চ্যালেঞ্জার পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুসহ ১০ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে আরো তিনজন মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে হতাহতদের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো বনপাড়া হাইওয়ে থানায় রয়েছে বলে জানায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের