,

প্রথম ফিরতি হজ ফ্লাইট ২৭ আগস্ট

news-image

নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন শেষ। এখন হাজিরা অবস্থান করছেন মদিনায়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা জিয়ারতের মাধ্যমে হাজিরা সৌদি আরব সফর শেষ করবেন। আবার যারা হজের একটু বেশি সময় আগে সৌদি আরব গিয়েছিলেন, তাদের অনেকেই হজের আগেই নবীর রওজা জিয়ারত শেষ করেন। এখন তাদের দেশে ফেরার পালা। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। আর শেষ হবে ২৬ সেপ্টেম্বর।

২৭ আগস্ট সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন হাজি নিয়ে রাত ১০টা ১০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রথম ফ্লাইটের হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
ফিরতি হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও হাজিরা দেশে ফিরবেন।

চলতি বছর হজ পালনের জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ বাংলাদেশি সৌদি আরব গেছেন।

এ বছর হজ পালন করতে গিয়ে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ৫১ হাজার ৮৮২ জন চিকিৎসাসেবা নিয়েছেন। আর মারা গেছেন ৮৩ জন হাজি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের