,

যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়ছে: মাহাথির মোহাম্মাদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা একঘরে হয়ে পড়েছে।

থাইল্যান্ডের বার্তা সংস্থা বিপিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরমাণু সমঝোতা ত্যাগ করার কারণে আমেরিকা আগের চেয়ে বেশি একঘরে হয়ে পড়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমাজ ওই আন্তর্জাতিক সমঝোতা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেছে।

২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাসে এ সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও চলতি ২০১৮ সালের মে মাসে ওই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মাহাথির মোহাম্মাদ বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে একের পর এক আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের ভূমিকা রাখার সুযোগ সংকুচিত হয়ে এসেছে।

এ ছাড়া এ ধরনের একতরফা পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতো বেশি সমালোচিত হচ্ছেন যে, তার পক্ষে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পাস করা সম্ভব নাও হতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের