,

রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে সহাবস্থানে নারাজ অন্যরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে রোহিঙ্গাবিরোধী মনোভাব প্রবল। তারা এমনকি রোহিঙ্গাদের সঙ্গে পাশাপাশি বসবাস করতেও নারাজ বলে জানিয়েছেন বিদেশি সাংবাদিকদের।

রোহিঙ্গাবিরোধীদের মধ্যে অন্যতম মিয়ানমারের রাখাইনে বসবাসকারী ম্রো জনগোষ্ঠী। তারাও রোহিঙ্গাদের সঙ্গে বসবাসে নারাজ বলে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের একদল সাংবাদিককে জানিয়েছেন। ২৫ আগস্ট, রোহিঙ্গা হত্যাযজ্ঞের এক বর্ষ পূর্তি উপলক্ষে রাখাইনের এক গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন সাংবাদিকরা।

রোহিঙ্গারা তাদের পুরনো ভূমিতে ফিরলে ম্রোরা গ্রাম ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন। ফলে বিভিন্ন সম্প্রদায়ের বিরোধীতার মুখে রাখাইনে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ কতটা তৈরি হয়েছে, তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামটির নেতৃস্থানীয়দের দাবি গত বছরের আগস্টে তাদের গ্রামের একটি স্কুলে মুসলিম ধর্মাবলম্বীদের হামলায় আটজন নিহত হন। ওই স্কুল ভবনটি পুনর্নির্মাণ করা হয়েছে। হামলাকারীরা কেউ রোহিঙ্গা ছিল কিনা তা নিশ্চিত করতে না পারলেও ওই নেতারা বলছেন, তারা আর পরস্পরের কাছাকাছি বাস করতে চায় না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের