,

কেরালার বন্যাদুর্গতদের পাশে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক: কেরালার বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকাই। সেই তালিকায় নতুন যুক্ত হলেন সানি লিওন।

গতকাল শুক্রবার সানি একটি ইনস্ট্রাগ্রাম পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি এবং তার স্বামী, ড্যানিয়েল ওয়েবার বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১২০০ কেজি খাদ্য অনুদান দিয়েছেন।

সানি লিখেছেন, আজ ড্যানিয়েল এবং আমি আশা করছি কেরালার অনেক মানুষের কাছেই খাদ্য পৌঁছে যাবে। ১২০০ কেজি (১.৩ টন) চাল ও ডাল পাঠাতে পেরেছি, আমি জানি এটা একেবারেই পর্যাপ্ত নয়। তবে আমি আরো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কেরালার জন্য বিশেষ ত্রাণ তহবিল গড়ে তোলার জন্য অভিনেতা প্রতীক বব্বর ও সিদ্ধান্ত কাপুরকেও তাঁর পোস্টের মাধ্যমেই ধন্যবাদ জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি লেখেন, মানবতাবাদ একেই বলে। মানুষদের সাহায্য করার জন্য এভাবে এগিয়ে আসার জন্য প্রতীক বব্বর এবং সিদ্ধান্ত কাপুরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সত্যিই অসাধারণ।

মুম্বাইতে বৃহস্পতিবার ত্রাণ সংগ্রহের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানেরই একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি। অনুষ্ঠানটি আয়োজন করেন প্রতীক বব্বর, সিদ্ধান্ত কাপুর এবং সুভেদ লোহিয়া। সিদ্ধান্ত কাপুরের বাবা-মা শক্তি কাপুর এবং শিবাঙ্গী কোলহাপুরে সহ বেশ কয়েকজন বলিউড অভিনেতা; এবং আরবাজ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেরালায় বানভাসি মানুষকে সাহায্য করার জন্য আরো অনেক সেলিব্রিটিই এগিয়ে এসেছেন। অমিতাভ বচ্চন দান করেছেন ৫১ লাখ রুপি। অভিনেতা রণদীপ হুদাকে কেরালায় খালসা এইড টিমকে সহায়তা করতেও দেখা গেছে। সুশান্ত সিং রাজপুত একজন ফ্যানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি দান করেছেন।
সূত্র : ডিএনএ, টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর