,

যে সুলতান বিষসহ প্রতিদিন ৩৫কেজি খাবার খেতেন

news-image

ডেস্ক রিপোর্ট।। দিনে প্রায় ৩৫ কেজি ওজনের খাবার খেতেন। সাথে থাকতো বিষ। এমন খাদ্যাভাসেই ৫৩ বছর রাজত্ব করেছেন খোদ ভারতবর্ষের এক সুলতান।

বলছি গুজরাটের মেহমুদ বেগাদা ওরফে প্রথম মেহমুদ শাহ এর কথা। ১৪৫৮ থেকে ১৫১১ সাল পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব ছিলো সুলতান মেহমুদের। ইতিহাসে অন্য কোন কারণে খুব একটা উল্লেখ না থাকলেও খাদ্যাভাসের কারণে জায়গা পেয়েছেন এই সুলতান।

সুলতানের সময়ে ভারতবর্ষে আসা একাধিক ইউরোপীয় পর্যটকের বর্ণনা মতে, দিনের শুরুটা শুধু মধু দিয়ে হলেও সারাদিনে প্রায় ৩৫ কেজি ওজনের সমান আহার গ্রহণ করতেন সুলতান মেহমুদ। সকালের নাস্তায় থাকতো মাখন আর ৫০টি কলা। সুলতানের এমন ভোজনের কথা জানা যায় বারবোসা এবং ভার্থেমা সাম্রাজ্যের লিপিতেও।

মেহমুদ ডেজার্টও পছন্দ করতেন বেশ। প্রায় সাড়ে চার কেজি পরিমাণের ডেজার্ট প্রতিদিন একাই গিলতেন এই সুলতান। তবে সুলতানের খাবারে আরেকটি আইটেম ছিল। আর তা হলো বিষ!

কোন ধরণের বিষ যেন তার শরীরে কাজ না করে একারণে প্রতিদিন একটু একটু করে বিষ পান করতেন মেহমুদ। উদ্দেশ্যে ছিলো বিষের সাথে শরীরকে মানিয়ে নেওয়। এ থেকে অবশ্য এটা বোঝা যায় যে, বিষ ক্রিয়া আক্রমণের শিকার হওয়ার ভয়ে ছিলেন সুলতান মেহমুদ।

এখানেই শেষ নয়। সারাদিনের খাবারের পর রাতেও মাঝে মাঝে ক্ষুধা লাগত সুলতানের। আর তাই প্রতিরানে তার জন্য প্রস্তুত থাকতো দুই বড় থালা ভর্তি মাংসের সিঙ্গাড়া।
এত খাবার খাওয়া সুলতান কিন্তু অলস ছিলেন না মোটেই। যত খেতেন শক্তিশালী ছিলেন তার থেকেও বেশি। নাকি শক্তি ধরে রাখতেই এতটা খেতেন সুলতান! উৎস: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর