,

হকিতে মালয়েশিয়ার কাছে বড় হার বাংলাদেশের

news-image

অনলাইন ডেস্ক : টানা দুই ম্যাচ জয়ের পর এশিয়ান গেমস হকিতে হেরেছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচে বাংলাদেশ ০-৭ গোলে হেরেছে মালয়েশিয়ার কাছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ওমানকে ও দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে হারিয়েছিল কাজাখস্তানকে।

এশিয়ান গেমস হকিতে গ্রুপিং হওয়ার পরই বাংলাদেশের কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তি বলেছিলেন, মালয়েশিয়া ও পাকিস্তানের কাছে কম গোল খাওয়া হবে তার লক্ষ্য। আর হারাতে হবে ওমান, কাজাখস্তান ও থাইল্যান্ডকে। ওমান ও কাজাখস্তানকে হারানোর পর শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হয়ে বাস্তবতাই বুঝলো বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারে মালয়েশিয়াকে গোলশূন্য আটকে রাখার পর মনে হয়েছিল বেশি গোল বাংলাদেশের জালে দিতে পারবে না তারা। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ৩টি করে এবং শেষ কোয়ার্টারে এক গোল করে জয়ের ব্যবধান বড় করেই মাঠ ছাড়ে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি মালয়েশিয়া।

বাংলাদেশ চতুর্থ ম্যাচে খেলবে রোববার থাইল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ২৮ আগস্ট। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হবে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের