,

ভারতের ‘এ’ দলেও জায়গা হলো না রোহিত শর্মার

news-image

স্পোর্টস ডেস্ক : তার টেস্ট অভিষেকটা হয়েছিল স্বপ্নের মতো। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে আলোড়ন তুলেছিলেন রোহিত শর্মা। পাঁচ বছরের ব্যবধানে সেই রোহিত টেস্ট ক্রিকেটে খেলার স্বপ্ন জলাঞ্জলি দেয়ার পথে। জাতীয় দলে তো নয়ই। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচের জন্য ভারতের ‘এ’ দলেও জায়গা হলো না মারকুটে এই ব্যাটসম্যানের।

টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে সেঞ্চুরি হাঁকানোর পরও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সুযোগ মেলেনি রোহিতের। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের দুই ম্যাচের সিরিজেও উপেক্ষিত ছিলেন তিনি। এমনকি দুলীপ ট্রফির স্কোয়াডেও ছিল না এই ওপেনারের নাম।

চলতি বছরের শুরুতে সর্বশেষ ভারতের হয়ে টেস্ট খেলেছেন রোহিত। দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানেকে বসিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথম দুই টেস্টে সুযোগ দেয়া হয়েছিল তাকে। এমন সুযোগ হেলায়ই নষ্ট করেছেন রোহিত। চার ইনিংস ব্যাট করে একটি ফিফটিও করতে পারেননি। তৃতীয় টেস্টে এসে তাই স্বাভাবিকভাবেই বাদ পড়েন। এরপর জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটিতেও দলের বাইরে ছিলেন।

এখন তো মনে হচ্ছে, টেস্ট ক্যারিয়ারটাই শেষের পথে ৩১ বছর বয়সী রোহিতের। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন পৃথ্বী শ আর হানুমা বিহারির মতো তরুণও। কিন্তু ২৫ টেস্টে ৩৯.৯৭ গড়ে ১৪৭৯ রান করা রোহিত উপেক্ষিতই রয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের