,

রাজশাহীর পুঠিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুর্গাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামারুজ্জামান লালবু (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতা লালবু শালঘরিয়া এলাকার মৃত ছেফাতুল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, লালবু মোটরসাইকেলে দুর্গাপুরে ফিরছিলেন। এ সময় তিনি বাশপুকুর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিল্লুর রহমান নামের একজন আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের