,

মনের মানুষের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন এই অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক।।  ভারতীয় টেলিভিশন সিরিয়ালের অন্যতম জনপ্রিয় তারকা দৌলতে দেবলীনা ভট্টাচার্য। জনপ্রিয় ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে পর্দা কাপিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন খুব শীঘ্রই বিয়ে করতে আগ্রহী দৌলতে দেবলীনা। তবে অবশ্যই তার মনের মানুষের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন এই তারকা।

‘গোপী’ চরিত্রে অভিনয় করা এই তারকা বলেন, ‘আমি শীঘ্রই বিয়ে করতে রাজি আছি। কিন্তু আমি এমন একজনের অপেক্ষায় আছি যিনি জীবন ও কাজের মধ্যে সমতা বজায় রাখতে পারেন। আমি কোনো কাজপাগল বা রোমিও-কে পছন্দ করব না। নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনকে ব্যালান্স করার নামই জীবন।’

দেবলীনার অন-স্ক্রিন ও অফ স্ক্রিন দুই জীবন সম্পূর্ণ আলাদা। চরিত্রের জন্য ঘোমটা টেনে, শাড়ি পরে অভিনয় করতে হয় তাকে। কিন্তু সামাজিক মাধ্যমে দেখা যায় তাকে ঠিক উল্টো রুপে। তিনি বলেন, ‘ভবিষ্যতেও আমি ঘোমটা টানা রোলে অভিনয় করতে পারি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে দেবলীনাকে আপনারা দেখেন, সেটাই আসল আমি। জানি না কেনো লোকজন আমার আধুনিক অবতার নিয়ে এত হইচই করেন!’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর