,

ঈদের দ্বিতীয় দিন সুনামগঞ্জে কুরবানি হলো ‘রাজাবাবু’

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে কুরবানি করা হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খলিলুর ইসলাম খান্নুর ষাঁড় ‘রাজাবাবু’কে ।

বৃহস্পতিবার ঈদ-উল-আজহার দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও গ্রামের শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীর বাড়িতে কুরবানি দেয়া হয় ‘রাজাবাবু’কে।

মুনসিফ আলীর ব্যক্তিগত সহকারী মো.শহীদুল ইসলাম শহীদ জানান, মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে সাড়ে ১৮ লাখ টাকায় রাজাবাবুকে কেনেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাল্টিপ্লান লিমিটেডের চেয়ারম্যান, এনআরডিসিবি কমার্সিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মুনসিফ আলী।

বুধবার রাতে ট্রাকে করে ‘রাজাবাবু’কে সুনামগঞ্জ নিয়ে আসা হয়। ‘রাজাবাবু’র পাশাপাশি আরও ছয়টি গরু কুরবানি দিয়েছেন মুনসিফ আলী।

শহীদ আরও জানান, ‘রাজাবাবু’সহ মোট ছয়টি গরুর মাংস হয়েছে ১০২ মণ। এই ছয়টি গরুর মাংসই এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

রাজাবাবু’র উচ্চতা ছিল ছয় ফুট ৭ ইঞ্চি। বুকের মাপ ১০ ফুট, লম্বায় আট ফুট। আর ওজন ৫৫ মণ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরুটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের