,

আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রীর সঙ্গে ম্যারাডোনার অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস

news-image

স্পোর্টস ডেস্ক।। বিতর্কিত জীবনযাপন করা যেন দিয়েগো ম্যারাডোনার প্রকৃতি। ক্যারিয়ারে অসংখ্যাবার প্রকাশ পেয়েছে তার বিভিন্ন বিতর্কিত ঘটনা। হঠাৎ করেই ম্যারাডোনার বিতর্কিত যৌন জীবন যাপনের আরেক কাহিনি সামনে এসেছে। ১৯৮৬ বিশ্বকাপের মহানায়কের এই কেচ্ছা এতদিন ধামাচাপাই ছিল। যা প্রকাশ করলেন আর্জেন্টাইন টিভি তারকা মির্থা লেগ্র্যান্ড।

সা্বেক ইন্টার মিলানের স্বদেশি তারকা ফুটবলার মাউরো ইকার্ডির বর্তমান স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল আর্জেন্টাইন মহাতারকার। সেই কাহিনিই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেছেন মির্থা। নারা ও ম্যারাডোনার সম্পর্কের কথা বলতে গিয়ে এক রাতের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। মার দেল প্লাটার একটি হোটেলে উঠেছিলেন মির্থা। সেই হোটেলেরই অন্য একটি রুম বুক করেছিলেন ম্যারাডোনা ও নারা৷ রাতে ম্যারাডোনা ও নারা উদ্দাম যৌনতায় মেতে ওঠেন। পাশের ঘরে বিকট শব্দ তো হতোই। তার সঙ্গে আসবাবপত্র সরানোর শব্দও শুনতে পেয়েছিলেন মির্থা।

এই ঘটনার পরে মির্থাকে একবার নারা জিজ্ঞাসা করেন, ‘তোমার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করো না কেন?’ মির্থা এমন প্রশ্ন শুনে বিস্মিত হয়েযান। নারাকে পালটা দেন মির্থা, ‘তোমাকে? তুমি তো ম্যারাডোনার সঙ্গে হোটেলে উঠেছ। গতরাতে তুমি আর ম্যারাডোনা আমাকে ঘুমোতে দাওনি।’ মির্থা আরও বলেন, ‘ওরা আসবাব সরাত। কেন যে আসবাব সরাত তা আমার জানা ছিল না।’

এই ঘটনা অনেকদিন আগের। ইকার্ডিকে বিয়ে করেন নারা। তার আগে সাবেক বার্সেলোনা তারকা ম্যাক্সি লোপেজের স্ত্রী ছিলেন তিনি। এক সময়ে ম্যারাডোনার যৌন সঙ্গী যে ছিলেন নারা, তা এবার প্রকাশ্যে এল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের