,

মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিং সিপিএলে

news-image

স্পোর্টস ডেস্ক ।। জাতীয় দলে তাকে সচরাচর বোলিং করতে দেখা যায় না। তবে বিদেশি লিগগুলোতে ব্যাটসম্যান মাহমুদউল্লাহর চেয়ে যেন বোলার মাহমুদউল্লাহরই কদর বেশি। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আরও একবার দেখা গেল তার অফস্পিন জাদু।

সিপিএলে সেন্ট লুসিয়া স্টারসকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহর সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। যে জয়ে বেশ ভালোভাবেই অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার।

৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। যার মধ্যে একটি ওভার ছিল মেডেন। রাহকিম কর্নওয়ালকে ৪ এবং লেন্ডল সিমন্সকে ২ রানে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশি অফস্পিনার।

তবে মাহমুদউল্লাহর দলে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শেলডন কোট্রেল। ১৪ রানে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচান ১৩ রানে নেন দুই উইকেট।

বল হাতে ঝলক দেখানোর পর অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি মাহমুদউল্লাহর। ডেভন থমাসের হার না মানা ৩৮ রানে ৭৪ বক বাকি থাকতেই জয় তুলে নেয় সেন্ট কিটস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের