,

কমলা বিক্রি করতে এসে ফরিদপুরে লাশ হলেন নূর খাঁ

news-image

অনলাইন ডেস্ক : ফরিদপুর শহরে কমলা বিক্রি করতে এসে লাশ হলেন নাটোরের নূর খাঁ (৫০) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে একটি হোটেলের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই ব্যবসায়ীর বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা থানার হরগতি গ্রামে।

কোতোয়ালি থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের গার্ডেন সিটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওই হোটেলের ম্যানেজারের ফোন পেয়ে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

তবে কীভাবে নূর খাঁর মৃত্যু হল সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি আরও বলেন, আমরা ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের