,

ক্ষুদ্ধ লা লিগার খেলোয়াড়রা, ধর্মঘটের আভাস!

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো স্পেনের লিগের দলগুলোকে এই মৌসুমে খেলতে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির সঙ্গে ১৫ বছরের এক চুক্তির কারণে ঘরের মাঠের বাইরে যেতে হতে পারে দলগুলোকে। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নিতে চাইছে না লা লিগার দলগুলো।

এ ব্যাপারে বুধবার মাদ্রিদে লা লিগার বড় দলগুলোর অধিনায়ক ও খেলোয়াড়দের প্রতিনিধিদের উপস্থিতিতে এক জরুরী সভায় উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস ও বার্সেলোনা সহ-অধিনায়ক সার্জিও বুসকেটস।

সেই সভা শেষে স্প্যানিশ ফুটবলারদের অ্যাসোসিয়েশন(এএফই) প্রেসিডেন্ট ডেভিড আগানজো বলেন, ‘খেলোয়াড়রা ভীষণ ক্ষিপ্ত, খুব অবাক এবং সবাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এ বিষয়ে সবাই একমত।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা বাইরের দেশে খেলতে চায় না। সবকিছু একটি পরিষ্কার নিয়ম ও কাণ্ডজ্ঞান নিয়ে আগানো উচিত। এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খেলোয়াড় থেকে শুরু করে রেফারি ও ভক্তদেরও ভোগাবে। একতরফা ভাবে নেয়া এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাকর।’

এদিকে প্রয়োজনে ধর্মঘটে যেতে পারেন খেলোয়াড়রা! এমনটাই আভাস মিলেছে আগানজোর কথায়, ‘আমরা তাদের (লা লিগা) আমাদের সমস্যার কথা বলব। যদি তারা কোনো উত্তর না দেয় তাহলে আমরা আমাদের মতো করেই সমস্যার সমাধান করব।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের