,

যে কারণে গ্রেপ্তার হলেন মক্কার ইমাম

news-image

অনলাইন ডেস্ক : মক্কার গ্র্যান্ড মসজিদের (মসজিদুল হারাম) ইমাম ও খতিব শাইখ সালেহ আত তালিবকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। সম্প্রতি তাঁর নামে একটি বক্তব্য প্রচারিত হয় যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে মক্কার ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

শাইখ সালেহ আত তালিবের গ্রেপ্তারের পর সৌদি সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়েছে। যে বক্তব্যের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তাঁর দেয়া বক্তব্য কি-না তা নিয়ে বিতর্ক রয়েছে।

যা ছিল তাঁর বক্তব্যে-

‘তোমরা আল্লাহর নাফরমান এবং যারা এই সমাজের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে চালু করছে তাদেরকে বয়কট করো। এ কথা আমাদের পূর্বসূরী বড় বড় উলামায়ে কেরামগণ বলে গেছেন।’

‌’ওই সমস্ত মানুষদের অনুষ্ঠানকে বর্জন করো যাদের কর্মপদ্ধতি সন্দেহযুক্ত এবং যারা নারীদেরকে রাস্তায় বের করে এবং ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেয়। তাদেরকে বয়কট করো৷’

‘যারা নেশাযুক্ত পানীয়কে বৈধতা দান করে তাদেরকে বয়কট করো। গান-বাজনা এবং কমেডি, কৌতুক ও সিনেমার অনুষ্ঠানকে বয়কট করো।’

সূত্র: মিডল ইস্ট মনিটর, খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের