,

শ্রীলঙ্কার শতাধিক শহরে সিগারেট বিক্রি বন্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার শতাধিক শহরে সিগারেট বিক্রি বর্জন করা হয়েছে। দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এ ব্যাপারে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশ জুড়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা। ফলে বিভিন্ন শহরের দোকানদার ও ব্যবসায়ীরা সিগারেট বিক্রি বন্ধ ঘোষণা করে।

বার্তা সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয়, দেশটির জাফনার ২২টি শহর, মাতারার ১৭টি এবং কুরিনগালার ১৬টি শহরে সিগারেট বিক্রি বন্ধ আছে। এছাড়া আরো ১০৭টি শহরে সিগারেট বিক্রি বর্জন করা হয়েছে।

এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনেরাত্নে জানান, ২০১৯ সালের মধ্যে ২০০ শহর এ কার্যক্রমের আওতায় আনা হবে। খবর: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর