,

পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে বিস্ফোরনের ঘটনায় কমপক্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। পশ্চিম মেদিনীপুর জেলায় এই ঘটনা ঘটে। একথা জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১০:০০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ঘটনার কিছু ছবি অনলাইনে প্রকাশ পেয়েছে। ছবিগুলোতে দেখা যায়, লোহার বাকা রড ও পাথর ছড়িয়ে আছে কার্যালয়ের সামনে। পুলিশরা প্রমাণ জোগাড়ের কাজে ব্যস্ত।

পুলিশ জানিয়েছে, ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। তারা ঘটনাটি নিয়ে তদন্ত করছে।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি কোন বোমা হামলার ঘটনা না কি গ্যাস সিলিন্ডার ফেটে ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। -এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের