,

তারকারা কে কোথায় ঈদ করলেন?

news-image

বিনোদন ডেস্ক ।। কোরবানির ঈদ মানেই পশু জবাইয়ের ব্যস্ততা। তারপরও এই ব্যস্ততার মধ্যে আনন্দ খুঁজে নেন সবাই। অন্য সবার মতো বিনোদন জগতের তারকারাও পশু জবাই ও পেশাগত কাজের মধ্যে ঈদ আনন্দে মেতে ওঠেন। কেউ থাকেন দেশে, আবার কেউ বিদেশে। এবার আপনাদের জানাবো কে কোথায় ঈদ করছেন…

শাকিব-অপু: দেশ সেরা এই জুটি এবারের ঈদে নেই একসঙ্গে। অফিশিয়ালিভাবে ডিভোর্স হয়েছে তাদের। শাকিব দেশে থাকলেও অপু বিশ্বাস রয়েছেন বাহরাইনে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আগামীকাল দেশে ফিরবেন। ফিরেই তিনটি খাসি কোরবানি দেবেন বলে জানিয়েছেন অপু।

পূর্ণিমা: সদা মিষ্টি অভিনেত্রী পূর্ণিমার পরিবারের বেশীরভাগ সদস্যই থাকেন যুক্তরাষ্ট্রে। তাই এবারের কোরবানিতে তার মেয়েকে নিয়ে পাড়ি দিয়েছেন সেখানে। সেখানেই চলছে পূর্ণিমার ঈদ উদযাপন।

নাদিয়া-নাঈম:  ভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া এবার কোরবানি করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে ঈদ করলেও নাদিয়ার স্বামী অভিনেতা নাঈম ঈদ করছেন দেশে। বিয়ের পর এবারই প্রথম নাঈমকে ছাড়া ঈদ করছেন নাদিয়া।

টয়া:  অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবারের কোরবানি ঈদ পালন করছেন ঢাকায়। পরিবারের সঙ্গে পশু কোরবানির ব্যস্ততা সেরে বাকিটা সময় বন্ধুদের সঙ্গে ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াবেন।

মৌসুমী:  প্রিয়দর্শনী মৌসুমী পরিবারের সঙ্গে কোরবানি করেছেন ঢাকায়। স্বামী ওমর সানি ও সন্তানদের নিয়ে তিনি বরাবরই ঈদ উদযাপন করেন। তবে ঈদের পরে দেশের বাইরে ছুটি কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

রিনা খান:  জন্মস্থান ফরিদপুরে কোরবানি পালন করছেন ঢাকাই চলচ্চিত্রের খলনায়িকা রিনা খান। ঈদে সব সময় ফরিদপুরে ঈদ উদযাপন করার চেষ্টা করেন তিনি।

জায়েদ খান:  এবারের কোরবানি এফডিসি’র দুঃস্থ শিল্পীদের সঙ্গে উদজাপন করছেন অভিনেতা জায়েদ খান। তবে ঈদের পর বরিশালের পিরোজপুরে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।

পরিমনি:  জায়েদের মতো এফডিসিতে দুঃস্থ শিল্পীদের সঙ্গে ঈদ উদযাপন করছেন পরিমনিও। এফডিসি-তে তিনটি গরু কোরবানি দিয়েছেন পরিমনি।

মুনমুন:  নায়িকা থেকে খলনায়িকা বনে যাওয়া মুনমুন ঈদ পালন করছেন নিজ শহর চট্রগ্রামে। তার পরিবারের সদস্যদের বেশিরভাগই থাকেন বন্দর নগরীতে।

শবনম পারভিন:  কায় ঈদ পালন করছেন অভিনেত্রী শবনম পারভিন। ঈদের সময় তার বাড়ির ভাড়াটিয়ারা চলে যান বলে, একপ্রকার বাড়ি পাহারাই দিতে হয় এই অভিনেত্রীর। উৎস: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের