,

হাসি মুখে দেশে ফিরেছেন ‘জুনিয়র টাইগাররা’

news-image

স্পোর্টস ডেস্ক: সফল একটি সফর শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ‘এ’ দল। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে রোববার সকালে দেশে ফিরেন জুনিয়র টাইগাররা।

আজ রোববার সকালে এমিরেটেস এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেলেও ওয়ানডে সিরিজে সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। একদিনের ম্যাচের সিরিজে ২-২ সমতা হয়। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত না হলে ফলাফল অন্যরকম হতো। আর টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।

প্রায় এক মাসের দীর্ঘ সফর শেষ করে দেশে ফিরল বাংলাদেশ ‘এ’ দল। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় আগেই দেশে ফিরেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

এদিকে বিদেশের মাটিতে বাংলাদেশ এ দলের সফলতা নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডে সবার পারফরম্যান্সই দেখা হয়েছে। সৌম্য সরকার সেখানে টি-২০ ভালো খেলেছে। আফিফ ভালো খেলেছে। বিশেষ করে আল-আমিনের পারফরম্যান্স নজরে এসেছে বেশি।’

এ ছাড়া বোলারদের নিয়ে তিনি বলেন, ‘পেস বোলারদের মধ্যে খালেদ, শরিফুল, সাইফুদ্দিন ভালো বোলিং করেছে। সবমিলিয়ে আমাদের টোটাল পারফরম্যান্সের যে ফিডব্যাকটি আমরা চেয়েছিলাম সেটি আমরা পেয়েছি।’

যারা ভালো করেছে তাদেরকে জাতীয় দলে ডাকা হবে এমন আশাও দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর