,

৩ জন প্রাণ পেল মৃত কিশোরীর অঙ্গে

news-image

ডেস্ক রিপোর্ট : অঙ্গদানের নজিরবিহীন ঘটনা। এক মৃত কিশোরীর অঙ্গে প্রাণ পেল ৩ জন। এই ঘটনা ভারতের। দেশটির এসএসকেএমে এবং এক বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে হায়দরাবাদি গ্রহীতার দেহে প্রতিস্থাপিত হল কিশোরীর লিভার। খড়দহ এবং সোদপুরের দুই গ্রহীতা পেলেন কিশোরীর দুই কিডনি। এছাড়াও সংরক্ষণ করা হল ব্রেন ডেথ হওয়া কিশোরীর ত্বক এবং চোখ । যদিও, হৃদপিণ্ডের কোনও গ্রহীতা না পাওয়া যাওয়ায় তা প্রতিস্থাপন করা সম্ভব হয়নি।

“আমার মেয়েটা তো বাঁচল না। ওর লিভার নিয়ে বেঁচে উঠুক আরো একজন। ভাবব মেয়েটা আমার তার মধ্যেই বেঁচে আছে।” ছলছলে চোখে বললেন শিলিগুড়ির মানিক মজুমদার। যখন এ কথা বলছেন ততক্ষণে শ্বাসপ্রশ্বাস থেমে গিয়েছে তার একমাত্র মেয়ে মল্লিকা মজুমদারের। মৃত কিশোরীর লিভার বসানো হল হায়দরাবাদের এক ব্যক্তির শরীরে। শুক্রবার গভীর রাতেই এসএসকেএম থেকে গ্রিন করিডর করে লিভার নিয়ে আসা হয় ওই বেসরকারি হাসপাতালে।

দীর্ঘদিন ধরে কানের সংক্রমণে ভুগছিল শিলিগুড়ির মল্লিকা। ৩১ জুলাই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় দশম শ্রেণির কিশোরীকে। চিকিৎসায় তেমনভাবে সাড়া দিচ্ছিল না সে। গত ১৩ আগস্ট থেকেই চিকিৎসকরা বুঝতে পারেন মৃত্যুর সঙ্গে লড়াই ক্রমশ শেষ হয়ে আসছে কিশোরীর। মল্লিকার পরিবারকে বোঝাতে শুরু করেন রাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য কর্মকর্তা অদিতি কিশোর সরকার বলেন,, “অঙ্গ প্রতিস্থাপনে অনন্য নজির স্থাপন করছে এই রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা ছাড়া এ কাজ হত না। মেয়েটির বাবাকে আমরা বলি, আপনার মেয়ের অঙ্গে বাঁচতে পারে আরও চার-পাঁচটি জীবন। মনে করুন না তাদের মধ্যেই আপনার মেয়ে বেঁচে আছে।”

একমাত্র মেয়ের শরীর কাটাছেঁড়া করা হবে, প্রথমটায় মানতে চায়নি বাবার মন। পরে তিনি বুঝতে পারেন মেয়ের অঙ্গে যদি কেউ জীবন ফিরে পায় সেটা তো গর্বের বিষয়। শুক্রবার বিকেলে সরকারিভাবে ব্রেন ডেথ ঘোষণা করা হয় বছর পনেরোর ওই কিশোরীর। মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন বাবা মানিক মজুমদার। শুক্রবার বিকেলে জানিয়েছেন, “একমাত্র মেয়ে আমার। যা চাইত তাই দিতাম। ও তো আর থাকল না। মেয়ের অঙ্গে কয়েকজন প্রাণ ফিরে পেলে সত্যিই ভাল লাগবে।”

মল্লিকার ত্বক দেওয়া হয়েছে এসএসকেএম-এর স্কিন ব্যাঙ্কে। চোখ দেওয়া হয়েছে শহরের খ্যাতনামা এক বেসরকারি চক্ষু হাসপাতালে। লিভারের গ্রহীতা পাওয়া গিয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মল্লিকার দু’টি কিডনি দেওয়া হয় এসএসকেএম-এর নেফ্রোলজি বিভাগে। পরে তা সফলভাবে প্রতিস্থাপিত হয় খড়দহ ও সোদপুরের দুই গ্রহীতার শরীরে। শহরে গ্রহীতা না পাওয়া যাওয়ায় হার্ট প্রতিস্থাপন করা যায়নি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দিল্লির গ্রহীতা পাওয়া গিয়েছিল। কিন্তু বিমানের সময় অত্যন্ত দেরিতে হওয়ায় হার্ট পৌঁছানো যায়নি।সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর