,

তিন সিদ্ধান্ত কামাল-বি. চৌধুরীর বৈঠকে

news-image

নিউজ ডেস্ক।। সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্য ঘোষণা দেবেন।

রোববার রাতে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নানের গুলশানের বাসায় এ বিষয়ে একটি বৈঠক হয়। বৈঠকটি রাত সাড়ে ৮টায় শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।

বৈঠকে বদরুদ্দোজা চৌধুরী এবং কামাল হোসেন জাতীয় ঐক্যের বিষয়ে একমত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

তিনি জানান, আজকের বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমত, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম যৌথভাবে জাতীয় ঐক্য নিয়ে কাজ করবেন। দ্বিতীয়ত, আগামীকাল সোমবার এই দুই নেতা কর্মসূচি নির্ধারণ করবেন। তৃতীয়ত, ঈদের পরে সুবিধাজনক সময়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্য ঘোষণা দেবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি মহাসচিব আবুল মালেক রতন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর